1. thpshopbd@gmail.com : admin :
পরশুরামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন-দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদ উন্নয়নে নতুন দিগন্তের সূচনা - probahonewstv
September 24, 2026, 12:21 am

পরশুরামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন-দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদ উন্নয়নে নতুন দিগন্তের সূচনা

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Thursday, November 27, 2025
  • 181 Time View
পরশুরামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন— দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদ খাতে অগ্রগতি।

পরশুরামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন— দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রাণিসম্পদ খাতে অগ্রগতি।
রিপোর্টার: মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

ফেনীর পরশুরামে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহটির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হরি কমল মজুমদার। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং দেশীয় জাতের সংরক্ষণ ও উন্নয়ন প্রাণিসম্পদ খাতকে টেকসই অগ্রগতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় পর্যায়ে গবাদিপশু পালন সম্প্রসারণ, দুধ-ডিম-মাংস উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ সপ্তাহ উদযাপিত হচ্ছে।

অনুষ্ঠানে বিভিন্ন খামারি, প্রাণিপালনকারী, কৃষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। উদ্বোধনের পর প্রদর্শনীতে বিভিন্ন জাতের গবাদিপশু, পোলট্রি, ডেইরি উদ্ভাবনসহ আধুনিক প্রযুক্তির নানা কলাকৌশল প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, পরশুরাম, ফেনী। সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  কেরানীগঞ্জ রক্ত যোদ্ধা সংগঠন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category