1. thpshopbd@gmail.com : admin :
শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ায় জাকের পার্টির বিশাল জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত - probahonewstv
April 28, 2026, 10:27 am

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ায় জাকের পার্টির বিশাল জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

মোঃরেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
  • Update Time : Friday, October 31, 2025
  • 312 Time View
ব্রাহ্মণবাড়িয়ায় “শান্তি ও স্থিতিশীলতার আহ্বান” স্লোগানে জাকের পার্টির বিশাল জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মানবতা, ঐক্য ও সম্প্রীতির রাজনীতিতে নতুন উদ্দীপনা ছড়িয়েছে এ সমাবেশে দলের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী।

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ায় জাকের পার্টির বিশাল জনসভা ও বর্ণাঢ্য র‍্যালি

মোঃরেজাউল হক রহমত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জনসভায় সভাপতিত্ব করেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মোঃ সেলিম কবির
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক খাদেম আলমগীর শাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন রুমেল,

 জেলা মহিলা জাকের পার্টির সভানেত্রী মোছাঃ রোকেয়া বেগম, যুব জাকের পার্টির সভাপতি মোঃ শামীম আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে হলে আমাদের সকলকে ভ্রাতৃত্ব, মানবতা ও নৈতিকতার পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। জাকের পার্টি সেই আদর্শে বিশ্বাসী ও প্রতিশ্রুতিবদ্ধ।”

 জাতীয় ঐক্য ও ধর্মীয় সম্প্রীতির পক্ষে আহ্বান

প্রধান অতিথি আলহাজ্ব মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী তাঁর বক্তৃতায় বলেন— “ধর্মের নামে বিভাজন, ঘৃণা ও সংঘাত সৃষ্টি করা ইসলামের শিক্ষা নয়। জাকের পার্টি সবসময় ভালোবাসা, মানবতা ও শান্তির রাজনীতি করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।” তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে নৈতিক অবক্ষয় ও সংঘাতের সময়েও বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় জাকের পার্টি প্রতিটি স্তরে জনগণের পাশে থাকবে।

 জনতার উচ্ছ্বাস ও র‍্যালির বর্ণাঢ্য আয়োজন

জনসভায় ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, কসবা, নাসিরনগর, আশুগঞ্জ, সরাইলসহ বিভিন্ন উপজেলা থেকে দলীয় কর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশ নেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শান্তির র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে
র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা শান্তি ও মানবতার স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর।

 ভবিষ্যৎ কর্মসূচির ঘোষণা

সভায় নেতৃবৃন্দ ঘোষণা দেন, আগামী মাস থেকে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় “শান্তি ও সম্প্রীতির বার্তা” পৌঁছে দিতে ধারাবাহিক কর্মসূচি পালন করবে জাকের পার্টি।
তারা জনগণকে বিভেদ ভুলে মানবতার পথে চলার আহ্বান জানান এবং জাতীয় ঐক্যের নতুন অধ্যায় গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

See also  ফেনীতে এবি পার্টির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category