1. thpshopbd@gmail.com : admin :
ফেনীর ফুলগাজীতে পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কোলে ফিরলো পঞ্চম শ্রেণির ছাত্রী” - probahonewstv
June 13, 2026, 10:43 pm

ফেনীর ফুলগাজীতে পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কোলে ফিরলো পঞ্চম শ্রেণির ছাত্রী”

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Monday, September 22, 2025
  • 136 Time View
“পুলিশের মানবিকতায় দুশ্চিন্তামুক্ত হলো চা বিক্রেতা পরিবারের প্রাণ”

ফেনীর ফুলগাজীতে পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কোলে ফিরলো পঞ্চম শ্রেণির ছাত্রী”

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো চট্টগ্রাম বিভাগ )

ফেনীর ফুলগাজীতে পুলিশের দ্রুত ও মানবিক পদক্ষেপে পরিবারের কোলে ফিরে এসেছে এক পঞ্চম শ্রেণির ছাত্রী। মেয়েটির বাবা পারভেজ, একজন চা বিক্রেতা। তিনি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খন্ড হাই বাজারে চায়ের দোকান চালান। তাঁর মেয়ে বিবি আয়েশা, খন্ডলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পারভেজ জানান, শনিবার সকালে মেয়েটি কাউকে কিছু না বলেই হঠাৎ ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। বিষয়টি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুর রহমান ও উপ-পরিদর্শক নুরুল করিম তাৎক্ষণিক পদক্ষেপ নেন। অনুসন্ধানের মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন তারা। পরে যাচাই-বাছাই শেষে আয়েশাকে তার বাবা-মা—পারভেজ ও আসমা আক্তারের হাতে তুলে দেন পুলিশ কর্মকর্তারা। মেয়েটির বাবা পারভেজ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পুলিশের সহযোগিতা না পেলে আমরা হয়তো কখনোই আমাদের মেয়েকে ফিরে পেতাম না। আমি ও আমার পরিবার ফুলগাজী থানার ওসি ও সংশ্লিষ্ট সদস্যদের প্রতি চিরকৃতজ্ঞ।” স্থানীয় এলাকাবাসীরাও পুলিশের এ দ্রুত ও মানবিক তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন।

See also  ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category