1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইল মির্জাপুরে মা ও শিশুর লা/শ উদ্ধার। - probahonewstv
July 28, 2026, 6:10 pm

টাঙ্গাইল মির্জাপুরে মা ও শিশুর লা/শ উদ্ধার।

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।
  • Update Time : Sunday, April 26, 2026
  • 180 Time View
টাঙ্গাইল মির্জাপুরে মা ও শিশুর লা/শ উদ্ধার।

টাঙ্গাইল মির্জাপুরে মা ও শিশুর লা/শ উদ্ধার।

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের গুঞ্জন, তদন্তের দাবি। গত ২০ এপ্রিল ২০২৬, সোমবার মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গুনাটিয়া এলাকায় লৌহজং নদীর তীর থেকে এক গর্ভবতী নারী ও শিশুর বস্তাবন্দী লা/শ উদ্ধার করা হয়েছে। মাটিচাপা অবস্থায় উদ্ধার হওয়া এই লা/শ দুটির পরিচয় শনাক্ত না হওয়ায় পুলিশ সেগুলোকে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন সম্পন্ন করেছে। লা/শ উদ্ধারের পর থেকেই এলাকা জুড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে গুঞ্জন উঠেছে যে, নিহত নারী ধর্ষণের শিকার হয়ে থাকতে পারেন অতঃপর অত্যন্ত নৃশংসভাবে পেট থেকে বাচ্চা বের করে মা ও শিশু উভয়কেই হ/ত্যা করা হয়েছে। হ/ত্যাকাণ্ডের পর প্রমাণ লোপাট করতে লা/শ দুটি বস্তাবন্দী করে নদীর তীরে মাটিচাপা দেওয়া হয়।

এই পৈশাচিক ঘটনার বিচার নিশ্চিত করতে সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে (PBI/CID) দিয়ে এই হ/ত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে। ডিএনএ টেস্ট বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওই নারী ও শিশুর পরিচয় দ্রুত শনাক্ত করা প্রয়োজন। মৃ/ত্যুর প্রকৃত কারণ এবং নৃশংসতার ধরন নিশ্চিত করতে ময়নাতদন্তের স্বচ্ছ রিপোর্ট জনসম্মুখে আনা জরুরি। যদি এটি হ/ত্যাকাণ্ড হয়ে থাকে, তবে এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মির্জাপুর থানা পুলিশ বিষয়টিকে গুরুত্বের সাথে দেখছে বলে জানা গেলেও, সাধারণ মানুষের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে। একটি ডাবল মার্ডার কেস এভাবে ‘বেওয়ারিশ’ হিসেবে ধামাচাপা পড়ে গেলে তা অপরাধীদের আরও উৎসাহিত করবে। জনস্বার্থে এই ঘটনার রহস্য উন্মোচন হওয়া এখন সময়ের দাবি।

See also  লামায় নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যু, ৫ ঘণ্টা পর ম/র/দে/হ উ/দ্ধা/র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category