
মোঃ জুলেয় রানা
স্টাফ রিপোর্টার
২৩ নভেম্বর, রোববার:
আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থার ঢাকা বিভাগীয় সার্কেল–২ এর উদ্যোগে মাদক নির্মূল, সামাজিক অবক্ষয় রোধ এবং নতুন অফিস স্থাপন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্ধারণী মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিংটি অনুষ্ঠিত হয় গতকাল রোববার দুপুরে। এতে সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল পরিচালক ও ঢাকা সার্কেল–২ এর পরিচালক মোঃ সোহেল মিয়া।
সভায় প্রধান আলোচনায় তিনি বলেন—
“মাদক আজ শুধু ব্যক্তিকে নয়, পরিবার, সমাজ ও জাতিকে ধ্বংস করে দিচ্ছে। স্কুল-কলেজ-মাদ্রাসায় নিয়মিত সচেতনতা ক্যাম্পেইন চালু করতে হবে। অভিভাবকদের সচেতন হতে হবে সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেশে—এসব প্রতিনিয়ত খোঁজ রাখতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্টাতেই আমরা মাদকমুক্ত সমাজ গড়তে পারবো।”
তিনি আরও জানান, আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সংস্থার নতুন অফিস আশুলিয়ার জিরানী বাজারে স্থাপিত হবে ইনশাআল্লাহ।
উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য : সভায় ঢাকা বিভাগীয় সার্কেল–২ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তাঁরা মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।
মোঃ সুরুজ আলম : উপ–সহকারী পরিচালক (মানবসম্পদ) তিনি বলেন— “মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি মানবসম্পদ উন্নয়ন অপরিহার্য। যুব সমাজকে দক্ষ ও কর্মমুখী করতে পারলেই সমাজকে বিপদ থেকে ফিরিয়ে আনা সম্ভব।”
মোঃ উজ্জ্বল : উপ–সহকারী পরিচালক (আইন) তিনি বলেন— “মাদক সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ নিতে হবে। আইন প্রয়োগে কোন প্রকার ছাড় দেওয়া যাবে না।”
মোঃ ইউনুস দেওয়ান: সিনিয়র সহকারী পরিদর্শক তিনি বলেন— “গ্রামে-গ্রামে কমিটি গঠন করে মানবাধিকার রক্ষা এবং মাদকবিরোধী কার্যক্রম এগিয়ে নিতে হবে।”
আকলিমা খাতুন: উপ–সহকারী পরিদর্শক (নারী) তিনি বলেন— “নারী ও কিশোরীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। তাদের সুরক্ষা ও সচেতনতার জন্য বিশেষ কার্যক্রম চালানো জরুরি।”
ওবাইদুর রহমান: নির্বাহী কর্মকর্তা তিনি বলেন— “সামাজিক নিরাপত্তা ও মানবাধিকার বাস্তবায়নে সুষ্ঠু সাংগঠনিক কাঠামো ও একতা অত্যন্ত প্রয়োজন।”
সভায় আরও উপস্থিত ছিলেন— মোঃ দেলোয়ার হোসেন, সাব-ইন্সপেক্টর (তদন্ত); আব্দুল কাইয়ুম, উপ–সহকারী পরিদর্শক (ধর্ম); আমিনুর রহমান, এইচআর তথ্য কর্মকর্তা; জিল্লুর রহমান, নির্বাহী কর্মকর্তা;
ও সংগঠনের আরও অনেকে। সভায় সংশ্লিষ্টরা জোরদার দাবি জানান—
জিরানী বাজারে নতুন অফিস অনুমোদনের বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থার চেয়ারম্যান মাহমুদুল হাসান (মাহমুদ)–এর প্রতি অনুরোধ জানান।