1. thpshopbd@gmail.com : admin :
ত্রিশালে পাঁচ দফা দাবিতে সমমনা দলগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ - probahonewstv
June 13, 2026, 3:22 pm

ত্রিশালে পাঁচ দফা দাবিতে সমমনা দলগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ ইকবাল হাসান ( ষ্টাফ রিপোর্টার ) 
  • Update Time : Sunday, September 28, 2025
  • 392 Time View
“সুষ্ঠু নির্বাচনের দাবিতে ত্রিশালে পাঁচ দফা আন্দোলন”

ত্রিশালে পাঁচ দফা দাবিতে সমমনা দলগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ ইকবাল হাসান ( ষ্টাফ রিপোর্টার ) 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদ কার্যকর, পিআর পদ্ধতিতে ভোট গ্রহণ, সুষ্ঠু নির্বাচনের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, গণহত্যার বিচার কার্যক্রম দৃশ্যমান করা এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার ও বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধকরণসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহের ত্রিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ আছর সাব-রেজিস্ট্রি অফিস মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ খেলাফত মজলিশসহ সমমনা রাজনৈতিক দলগুলো আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রথমে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে মিছিলটি গো-হাটা মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা সভাপতি ও দলীয় প্রার্থী মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ, সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মাহফুজুর রহমান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা মাঈনুদ্দিন জাহাঙ্গীর, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ ও শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মনির প্রমুখ।

এদিকে, একই দাবিতে জামায়াতে ইসলামী আব্বাছিয়া কামিল মাদরাসা মাঠ থেকে মিছিল বের করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ করে। বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য দেন মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেল, উপজেলা আমীর আ.ন.ম. আব্দুল্লাহিল বাকী নোমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শামীম, পৌর আমীর রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনামুল হক প্রমুখ।

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত মজলিশের বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নজরুল অডিটরিয়ামের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে সভাপতিত্ব করেন দলীয় প্রার্থী মাওলানা আব্দুল কদ্দুষ শিকদার।

See also  সোনাগাজীতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

Please Share This Post in Your Social Media

More News Of This Category