1. thpshopbd@gmail.com : admin :
“কৃষক বাঁচলে দেশ বাঁচবে" -এমপি এটিএম আজহারুল ইসলাম - probahonewstv
June 14, 2026, 12:31 am

“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” -এমপি এটিএম আজহারুল ইসলাম

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 136 Time View

“কৃষক বাঁচলে দেশ বাঁচবে” -এমপি এটিএম আজহারুল ইসলাম

বুলবুল হোসেন,
উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম কৃষকদের প্রতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে পাট ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উন্নতমানের ধান বীজ ও সার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি চালু রাখতে হবে। তিনি বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সময়মতো সঠিক উপকরণ পেলে কৃষকরা অধিক ফলন নিশ্চিত করতে পারবেন।”তিনি আরও বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কৃষকদের প্রতি আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমির এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো: ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক মো. আমিনুল ইসলাম, কাজী হুদা, জিকরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। এছাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ছয়জন প্রতিবন্ধীর মাঝে ছয়টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

See also  গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড়

পরে ক্যাপিটেশন গ্র্যান্ডপ্রাপ্ত বেসরকারি এতিমখানার জন্য ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৫টি এতিমখানায় মোট এক কোটি চার লাখ ৪ হাজার টাকার প্রথম কিস্তির চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category