1. thpshopbd@gmail.com : admin :
ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৬ শুরু - probahonewstv
April 25, 2026, 10:08 pm

ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৬ শুরু

Reporter Name
  • Update Time : Thursday, April 23, 2026
  • 16 Time View

ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৬ শুরু

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চীফ ময়মনসিংহ
ময়মনসিংহে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ নিয়োগ বাছাইয়ের
তৃতীয় দিন সমাপ্ত হলো।জেলার বিভিন্ন কেন্দ্র, বিশেষ করে পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণে এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইতোমধ্যে শারীরিক মাপ ও সহনশীলতা পরীক্ষা (ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট) শুরু হয়েছে। এতে প্রার্থীদের দৌড়, লাফসহ বিভিন্ন শারীরিক সক্ষমতা যাচাই করা হচ্ছে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৯ মে লিখিত পরীক্ষা এবং ১৮ মে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে সম্পন্ন করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে অনেকেই জানান, কঠোর প্রতিযোগিতার মধ্যেও তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন। চাকরির এই সুযোগকে তারা জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে দেখছেন।
এদিকে, জেলা পুলিশ প্রশাসন থেকে কঠোরভাবে জানানো হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। শুধুমাত্র যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
সার্বিকভাবে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

See also  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিএনপি’র চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category