1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিক-উদ্যোক্তাদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময় - probahonewstv
September 22, 2026, 10:34 pm

বান্দরবানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিক-উদ্যোক্তাদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Tuesday, August 18, 2026
  • 66 Time View
বান্দরবানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিক-উদ্যোক্তাদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

বান্দরবানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইটভাটা মালিক-উদ্যোক্তাদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশবান্ধব ইটভাটা পরিচালনা বিষয়ে জেলার ইটভাটা মালিক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় জেলার ইটভাটাগুলোতে পরিবেশগত আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন, দূষণ নিয়ন্ত্রণ, অবৈধভাবে পাহাড় ও মাটি কাটা বন্ধ, ইটভাটার ধোঁয়া ও বায়ুদূষণ কমানোসহ পরিবেশ সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ইটভাটা মালিক ও উদ্যোক্তাদের পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা মেনে ইটভাটা পরিচালনা এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে—এমন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সভায় পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন ইটভাটার মালিক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

See also  টংকাবতীতে সেনাবাহিনীর সফল অভিযান: অপহৃত ৬ রাবার শ্রমিক উ/দ্ধা/র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category