1. thpshopbd@gmail.com : admin :
টংকাবতীতে সেনাবাহিনীর সফল অভিযান: অপহৃত ৬ রাবার শ্রমিক উ/দ্ধা/র। - probahonewstv
September 20, 2026, 1:49 pm

টংকাবতীতে সেনাবাহিনীর সফল অভিযান: অপহৃত ৬ রাবার শ্রমিক উ/দ্ধা/র।

Reporter Name
  • Update Time : Friday, April 24, 2026
  • 64 Time View

টংকাবতীতে সেনাবাহিনীর সফল অভিযান: অপহৃত ৬ রাবার শ্রমিক উদ্ধার।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের টংকাবতী ইউনিয়নে অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে সফল অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ধার হওয়া শ্রমিকদের নিরাপদে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে অজ্ঞাত সশস্ত্র একটি গ্রুপ ৬ জন শ্রমিককে অপহরণ করে। অপহৃতরা হলেন-মো. ইসমাইল, মো. আরাফাত, মো. শফিক, মো. নুরুল আফসার, মো. কলিমুল্লা এবং মো. রমিত।
ঘটনার পরপরই বান্দরবান সেনা জোন (২৮ ই বেঙ্গল) দ্রুত অভিযান শুরু করে। দুর্গম পাহাড়ি এলাকায় দিন-রাতব্যাপী চিরুনি অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ এপ্রিল) ভোর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান জোরদার করা হয়।
অভিযানের এক পর্যায়ে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের একটি পাহাড়ি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা সেখানে পৌঁছে ৬ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে, অভিযানের সময় টংকাবতী এলাকার লাকড়ি পাড়ার বাসিন্দা ম্যাংতাং ম্রো (৩০) নামে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, অপহরণের পরদিন (২৩ এপ্রিল) অপহরণকারীরা একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে অপহৃতদের প্রাণনাশের হুমকি দেয়। তবে সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই শ্রমিকদের উদ্ধার সম্ভব হয়েছে।

স্থানীয়দের মতে, সেনাবাহিনীর এই অভিযান এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের দৃঢ় অবস্থান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রমাণ দিয়েছে।

See also 

Please Share This Post in Your Social Media

More News Of This Category