1. thpshopbd@gmail.com : admin :
পৃথক অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৬,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে গ্রেফতার র‌্যাব-৪ - probahonewstv
June 20, 2026, 1:03 pm

পৃথক অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৬,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে গ্রেফতার র‌্যাব-৪

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, June 19, 2026
  • 24 Time View
পৃথক অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৬,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে গ্রেফতার র‌্যাব-৪

পৃথক অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৬,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জনকে গ্রেফতার র‌্যাব-৪

নিজস্ব প্রতিবেদক

“বাংলাদেশ আমার অহংকার”– এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৪ সিপিসি-২, সাভার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, র‌্যাব-৪ এর আভিযানিক দল ১৭ জুন ২০২৬ তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রীপুর গণকবাড়ী এলাকায় কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী উক্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও মাদক ব্যবসা করার লক্ষ্যে মাদক মজুদ করছে। তৎক্ষণাৎ র‌্যাব-৪, সিপিসি-২, সাভার এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি নির্মাণাধীন ওয়াশরুমের ভিতরে শপিং ব্যাগে পলিথিনে মোড়ানো পরিত্যাক্ত অবস্থায় ০১টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার করে।

এছাড়াও র‌্যাব-৪ সিপিসি-৩, মানিকগঞ্জ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, র‌্যাব-৪ এর আভিযানিক দল ১৭ জুন ২০২৬ তারিখ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শিবালয় থানাধীন ঢাকা-পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোছাঃ চম্পা খাতুন(৩৬)’কে গ্রেফতার করে। সে সময় তার নিকট থেকে ৬,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১৯,৮০,০০০/- (উনিশ লক্ষ আশি হাজার) টাকা।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে শিবালয় থানাধীন পাটুরিয়া ফেরিঘাট ও তার আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।

See also  দাগনভুঁইয়ায় পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঠিকাদারদের ক্ষোভ

উদ্ধারকৃত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে। অদূর ভবিষ্যতেও আগ্নেয়াস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category