1. thpshopbd@gmail.com : admin :
“ধর্মীয় সম্প্রীতি ছাড়া রাষ্ট্রের ঐক্য সম্ভব নয়: ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শনে এবিপার্টি চেয়ারম্যান মঞ্জু” - probahonewstv
June 13, 2026, 5:30 pm

“ধর্মীয় সম্প্রীতি ছাড়া রাষ্ট্রের ঐক্য সম্ভব নয়: ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শনে এবিপার্টি চেয়ারম্যান মঞ্জু”

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার ( ফেণী )
  • Update Time : Wednesday, October 1, 2025
  • 404 Time View
“রাজনৈতিক বিভেদ নয়, ঐক্যই দেশের শক্তি: মঞ্জু”

“ধর্মীয় সম্প্রীতি ছাড়া রাষ্ট্রের ঐক্য সম্ভব নয়: ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শনে এবিপার্টি চেয়ারম্যান মঞ্জু”

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার ( ফেণী )

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফেনীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে তিনি একাধিক মণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত পূজারি, নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, “ধর্মীয় সহনশীলতা ছাড়া রাষ্ট্রের ঐক্য ও সংহতি রক্ষা করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক ধারায় কাজ করে, তবে ধর্মীয় বিভেদও অনেকটাই কমে যাবে।” তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নিতে হলে সকলকে একসাথে কাজ করতে হবে। এবি পার্টির রাজনীতি হচ্ছে অধিকারভিত্তিক, যেখানে প্রতিহিংসা বা বিভেদ নয়—বরং জাতীয় ঐক্যই প্রধান লক্ষ্য। মঞ্জু বলেন, “কোনো ধর্মই হিংসা, লুটপাট কিংবা বিভেদকে সমর্থন করে না। একজন চোর বা লুটপাটকারী মুসলমান ও হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই—দুজনেরই পরিণতি এক, তা হলো নরক।” তিনি তরুণ প্রজন্মকে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। এ দিন তিনি কুমিরা শ্রীশ্রী কালি মন্দির, উত্তর খান বাড়ী সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ রুহিতিয়া জয় কালীবাড়ী, বাঁশপাড়া দুর্গা মন্দির, জয়কালী মন্দির, জগন্নাথ বাড়ী কালী মন্দির, গুরুচক্র মন্দির, বারাহীপুর মজুমদার বাড়ী দুর্গা মন্দিরসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে তিনি সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন এবিপার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ—সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল, ফেনী জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, অর্থ সম্পাদক শাহীন সুলতানী, প্রচার সম্পাদক হাবীব মিয়াজীসহ অঙ্গ-সংগঠনের নেতারা।

See also  বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে হোসিয়ারী মার্কেট ভস্মীভূত

Please Share This Post in Your Social Media

More News Of This Category