1. thpshopbd@gmail.com : admin :
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা - probahonewstv
June 14, 2026, 8:30 am

তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

বুলবুল হোসেন,তারাগঞ্জ প্রতিনিধি
  • Update Time : Monday, March 2, 2026
  • 69 Time View
তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা দণ্ড

বুলবুল হোসেন,তারাগঞ্জ প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার (০১ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসন, তারাগঞ্জের উদ্যোগে উপজেলার খিয়ারজুম্মা বাজার সংলগ্ন বাঙ্গালীপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়। এ সময় উক্ত আইনের ১৫(১) ধারা ভঙ্গের দায়ে মোঃ হামিদুল ইসলাম (৩৫), পিতা— মোঃ ইদ্রিস আলী, গ্রাম— দোয়ালীপাড়া, উপজেলা— তারাগঞ্জ, জেলা— রংপুর জেলা—কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তার কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  তারাগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ২৩ হাজার জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category