1. thpshopbd@gmail.com : admin :
গাইবান্ধায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশাল দোয়া মাহফিল। - probahonewstv
April 28, 2026, 8:39 am

গাইবান্ধায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশাল দোয়া মাহফিল।

গাইবান্ধা প্রতিনিধি: মোঃ বেলাল মিয়া।
  • Update Time : Wednesday, January 21, 2026
  • 63 Time View
গাইবান্ধায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশাল দোয়া মাহফিল।

গাইবান্ধায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশাল দোয়া মাহফিল।

গাইবান্ধা প্রতিনিধি:
মোঃ বেলাল মিয়া।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মংলা বন্দরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত ও এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে খোর্দ্দ রসুলপুর মংলা বন্দর মাঠে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব গনি মাস্টার ও জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।

আরও উপস্থিত ছিলেন, সাবেক, ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ইউপি সদস্য নুরনবী, উপস্থিত ছিলেন, আব্দুস সালাম, উপজেলা বিএনপি, নুরুল ইসলাম, সভাপতি জালালপুর ইউনিয়ন, বাবলু,সাধারণত সম্পাদক,আজিজার রহমান মন্ডল, নুরুল ইসলাম। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মাহফিল শেষে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডাঃ মইনুল হাসান সাদিক বলেন, “একটি ইউনিয়নের এত বড় অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও সালাম জানাচ্ছি।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আগামীতে বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ও কৃষির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তেল, সার ও বীজের দাম কৃষকের নাগালের মধ্যে আনা হবে এবং মেহনতি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। কোনো দলমত ভেদাভেদ না করে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিল্প কারখানা ও হাসপাতাল নির্মাণ করা হবে। আমরা এমন একটি সমাজ গড়ব যেখানে কোনো মানুষ অসহায় বা অশিক্ষিত থাকবে না। সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়ব।” উক্ত দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শেষে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

See also  পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category