1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অপু মন্ডল ওরফে শুভ (২৩) নামে এক যুবকের হাত কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ - probahonewstv
September 20, 2026, 2:27 pm

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অপু মন্ডল ওরফে শুভ (২৩) নামে এক যুবকের হাত কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : Wednesday, May 20, 2026
  • 78 Time View

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় অপু মন্ডল ওরফে শুভ (২৩) নামে এক যুবকের হাত কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল।

নিহত অপু মন্ডল দেলদুয়ার উপজেলার উখিল চন্দ্র মন্ডলের ছেলে। তিনি পরিবারসহ মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার গন্তব্যপাড়ায় ভাড়া থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে অপু বাসা থেকে বের হয়ে যান। এরপর রাত প্রায় ২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তার বাম হাতটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানে উপস্থিত ছিলেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও এসএসআই প্রদীপ চন্দ্র সরকার।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

See also  সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে জরিমানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category