1. thpshopbd@gmail.com : admin :
কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে প্রচার সম্পাদক পদে সাবেক নেতা মো. খোকন আলীর প্রচারণা - probahonewstv
September 21, 2026, 5:30 pm

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে প্রচার সম্পাদক পদে সাবেক নেতা মো. খোকন আলীর প্রচারণা

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2026
  • 113 Time View

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ঘিরে প্রচার সম্পাদক পদে সাবেক নেতা মো. খোকন আলীর প্রচারণা

স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল আজিজ মিয়া

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে প্রচার সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন সাবেক নেতা মো. খোকন আলী (ড্রাইভার)। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তাঁর পোস্টার ও প্রচারসামগ্রী ইতোমধ্যে শ্রমিকদের মাঝে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রচারিত পোস্টারে মো. খোকন আলী নিজেকে প্রচার সম্পাদক পদপ্রার্থী হিসেবে পরিচয় দিয়ে কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সদস্যদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন। পোস্টারে তাঁর দীর্ঘদিনের শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা এবং শ্রমিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকারও তুলে ধরা হয়েছে।

জানা গেছে, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় প্রচার সম্পাদক পদে সাবেক নেতা মো. খোকন আলীর প্রচারণাও শ্রমিকদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

এ বিষয়ে মো. খোকন আলী বলেন, নির্বাচিত হলে শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং সদস্যদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি সকল শ্রমিকের দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।

See also  পর্যটকদের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন, তেল বিতরণে নির্দেশ দিলেন বান্দরবান ৩০০নং আসনের এমপি রাজপুত্র সাচিং প্রু জেরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category