1. thpshopbd@gmail.com : admin :
লামায় রিপোর্টার্স ক্লাবের অভিষেক - probahonewstv
September 21, 2026, 7:24 am

লামায় রিপোর্টার্স ক্লাবের অভিষেক

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, March 13, 2026
  • 79 Time View
লামায় রিপোর্টার্স ক্লাবের অভিষেক

লামায় রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামায়-১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ – লামা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার বিকেলে লামা পৌরসভার তংথমাং রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের হলরুমে লামা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহজাহান কামাল, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহীম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহের মিয়া এবং উপজেলা তথ্য অফিসার রাশেদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, লামা সাংবাদিক ফোরামের সভাপতি নুর মোহাম্মদ মিন্টু, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ লামা, চকরিয়া ও আলীকদম উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, গণমাধ্যম সমাজের আয়না হিসেবে কাজ করে এবং দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ব্যালটের পরও রক্ত

Please Share This Post in Your Social Media

More News Of This Category