1. thpshopbd@gmail.com : admin :
উপজেলা প্রশাসনের আয়োজনে খাস পুকুরের ওপেন ডাক অনুষ্ঠিত - probahonewstv
April 26, 2026, 12:11 am

উপজেলা প্রশাসনের আয়োজনে খাস পুকুরের ওপেন ডাক অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2026
  • 30 Time View

উপজেলা প্রশাসনের আয়োজনে খাস পুকুরের ওপেন ডাক অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন ক্রাইম রিপোর্টার দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অর্পিত খাস পুকুরের ওপেন ডাক অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ উন্মুক্ত ডাক কার্যক্রমে সরকারি নীতিমালা অনুসরণ করে আগ্রহী অংশগ্রহণকারীদের উপস্থিতিতে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে ডাক গ্রহণ করা হয়।

ডাক পরিচালনা করেন চিরিরবন্দর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) [এসিল্যান্ড] শাহানাজ আফরোজ
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা
চিরিরবন্দর থানা ওসি তদন্ত।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় আগ্রহী ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের ওপেন ডাক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, উন্মুক্ত ডাকের মাধ্যমে সরকারি সম্পদ ইজারা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়, যা প্রশাসনের ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

See also  দুর্নীতির জঞ্জাল ছিন্ন করে স্বচ্ছ রাষ্ট্র গড়ার অঙ্গীকার — শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বড় উদ্যোগ : এমপি, সাচিং প্ররু জরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category