1. thpshopbd@gmail.com : admin :
রাজনৈতিক কর্মসূচিতে দুই ওসির উপস্থিতি নিয়ে তোলপাড় - probahonewstv
July 30, 2026, 3:41 am

রাজনৈতিক কর্মসূচিতে দুই ওসির উপস্থিতি নিয়ে তোলপাড়

Reporter Name
  • Update Time : Sunday, May 31, 2026
  • 93 Time View

রাজনৈতিক কর্মসূচিতে দুই ওসির উপস্থিতি নিয়ে তোলপাড়

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

সোনাগাজী বিএনপির সভায় ওসিদের অংশগ্রহণ ঘিরে তদন্তের ইঙ্গিত পুলিশের
ফেনীর সোনাগাজীতে উপজেলা বিএনপির এক আলোচনা সভায় দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
রবিবার (৩১ মে) বিকেল ৪টায় সোনাগাজী পৌর মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আউয়াল মিন্টু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফরিদ বাহার, আলা উদ্দিন আলাল, শামসুদ্দিন খোকন ও সালাউদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনুষ্ঠানে সোনাগাজী থানার ওসি কামরুল ইসলামকে প্রধান অতিথির পাশের আসনে মঞ্চে বসে থাকতে দেখা যায়। একই সময়ে দাগনভূঁইয়া থানার ওসি ফয়জুল আজিম নোমানও মঞ্চের সামনের সারিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করেন। তাদের এই উপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নের জন্ম দিয়েছে।
এদিকে, রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই বিষয়টিকে সরকারি চাকরিবিধি ও পুলিশের পেশাগত নিরপেক্ষতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুমিদ রায়হান বলেন, “পোশাক পরিহিত অবস্থায় পুলিশের কোনো দায়িত্বশীল কর্মকর্তা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন না। সোনাগাজী ও দাগনভূঁইয়া থানার ওসি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে এ ঘটনায় অভিযুক্ত দুই ওসির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

See also  অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও অন্যান্য খাবার প্রস্তুত! সোনাগাজীর জিরোপয়েন্টে ‘হাবিব সওদাগরের মিষ্টি দোকান’ নিয়ে উদ্বেগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category