1. thpshopbd@gmail.com : admin :
কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ - probahonewstv
June 14, 2026, 11:38 am

কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ

এস এম সোহাগ কাজী, মাদারীপুর
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 172 Time View
কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ

উপজেলা প্রশাসনের অভিযানে ২৭ মণ জাটকা উদ্ধার, ১৪ এতিমখানায় বিতরণ

এস এম সোহাগ কাজী, মাদারীপুর

মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) সকালে উপজেলার কয়োরিয়া ইউনিয়নের মোল্লারহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজার থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ২৭ মণ, অর্থাৎ প্রায় ১ হাজার ৮০ কেজি জাটকা উদ্ধার করা হয়। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জাটকা ব্যবসার সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলার ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে ইউএনও সাইফ উল আরেফিন নিজে উপস্থিত থেকে এতিম ও দুস্থদের মাঝে মাছগুলো হস্তান্তর করেন। ইউএনও সাইফ উল আরেফিন বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা নিধন ও বাজারজাতের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মাছগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মাদারীপুরে রিপোর্টার্স ক্লাব ইফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category