
এস এম সোহাগ কাজী
জেলা প্রতিনিধি, মাদারীপুর
মাদারীপুর-এ উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় রিপোর্টার্স ক্লাব-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) শহরের লেকপাড়ে অবস্থিত Delicious Restaurant-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। জাতীয় রিপোর্টার্স ক্লাব-এর সভাপতি মো. তাজুল মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিকতার মান উন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এস এম সোহাগ কাজী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিক হাবিবুর রহমান সুমন জাতীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি তাজুল মাতুব্বরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবাই একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।