1. thpshopbd@gmail.com : admin :
সাউথ এশিয়ান এক্সিলেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত পাঁচগাছিয়ার দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান - probahonewstv
June 14, 2026, 9:40 am

সাউথ এশিয়ান এক্সিলেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত পাঁচগাছিয়ার দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা প্রতিনিধি
  • Update Time : Monday, September 15, 2025
  • 236 Time View
সাউথ এশিয়ান অ্যাওয়ার্ড পেলেন ফেনীর দেলু চেয়ারম্যান

সাউথ এশিয়ান এক্সিলেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত পাঁচগাছিয়ার দেলোয়ার হোসেন দেলু চেয়ারম্যান

বিস্তারিত: মোহাম্মদ হানিফ ( জেলা প্রতিনিধি ফেণী ) 
ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম আয়োজিত “সাউথ এশিয়ান এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ২০২৫”-এ ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু সম্মাননা পেয়েছেন। সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আবদুস সালাম মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. আহসান উল্লাহ, উপাচার্য ও ট্রেজারার, ইবাইস ইউনিভার্সিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া (নির্বাচন কমিশন), সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শীদুল হারুন (অর্থ মন্ত্রণালয়)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শেখ মো. আমির হামজা, উপদেষ্টা, সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম। পুরস্কার গ্রহণ শেষে দেলোয়ার হোসেন দেলু ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের সার্বিক সফলতা কামনা করেন।

See also  স্বাস্থ্য কমপ্লেক্সে নব নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সদের বরণ অনুষ্ঠান

Please Share This Post in Your Social Media

More News Of This Category