1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী - probahonewstv
August 1, 2026, 5:11 pm

ফেনীতে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিসংযোগ, আতঙ্কে এলাকাবাসী

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ
  • Update Time : Saturday, December 20, 2025
  • 216 Time View
ফেনীর শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় গভীর রাতে অগ্নিসংযোগ। পেট্রোল ঢেলে আগুন দেওয়ার প্রাথমিক আলামত, তদন্তে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শর্শদী বাজারে পেট্রোল ঢেলে আগুন, পুলিশ ও ফায়ার সার্ভিসের তদন্ত শুরু

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী সদর উপজেলার শর্শদী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ব্যাংকটির ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় শাখার গুরুত্বপূর্ণ আসবাবপত্র ও নথিপত্র আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে শর্শদী বাজার এলাকায় হঠাৎ ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং আশপাশের দোকানপাটে আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পাওয়া যায়। গ্রামীণ ব্যাংকটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মো. ইউনুস কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠান। এ ধরনের ঘটনায় স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেনী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত অগ্নিসংযোগ বলেই ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দাহ্য পদার্থের আলামত পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সময় শাখাটি বন্ধ থাকায় কোনো কর্মকর্তা বা কর্মচারী আহত হননি। তবে অগ্নিকাণ্ডের কারণে শাখার স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

See also  চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসমুদ্রে দাঁড়িয়ে আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা দিলেন তারেক রহমান

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category