1. thpshopbd@gmail.com : admin :
দূর্ঘটনায় রিপন নিহত (১৮) - probahonewstv
June 13, 2026, 11:43 pm

দূর্ঘটনায় রিপন নিহত (১৮)

জাহাঙ্গীর আলম,জেলা প্রধান, মানিকগঞ্জ
  • Update Time : Monday, January 5, 2026
  • 137 Time View
মানিকগঞ্জে ঢাকা–আরিচা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রিপন (১৮) নামে এক যুবক নিহত। এলাকায় শোকের ছায়া।

দূর্ঘটনায় রিপন নিহত (১৮)

জাহাঙ্গীর আলম,জেলা প্রধান, মানিকগঞ্জ

মানিকগঞ্জ: মানিকগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রিপন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মানিকগঞ্জ সদর থানাধীন ঢাকা–আরিচা মহাসড়কের জাগীর ধলেশ্বরী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা দুটি প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় গাড়ি দুমড়েমুচড়ে যায়। এ সময় একটি প্রাইভেট কারের চালক আসনে থাকা রিপন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তায় রিপনকে উদ্ধার করে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। নিহত রিপন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবা মোসারফ হোসেন বর্তমানে প্রবাসে কর্মরত রয়েছেন। রিপনের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা সূত্র। এদিকে নিহতের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবান-300 আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Please Share This Post in Your Social Media

More News Of This Category