1. thpshopbd@gmail.com : admin :
পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ, দেয়াল ঘড়ি প্রতীক ঘিরে আলোচনা - probahonewstv
August 2, 2026, 12:07 am

পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিস প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ, দেয়াল ঘড়ি প্রতীক ঘিরে আলোচনা

নিজস্ব প্রতিবেদক শামিম , বাউফল (পটুয়াখালী)
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 174 Time View
পটুয়াখালী-২ (বাউফল) আসনে খেলাফত মজলিসের প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বাউফল উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশ, ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার অঙ্গীকার প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তিনি বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহেবুল্লাহ, বাউফল পৌর শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে বাউফল উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেয়াল ঘড়ি প্রতীকের এই প্রার্থীর মনোনয়ন সংগ্রহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে প্রতিক্রিয়ায় অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা বলেন, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই খেলাফত মজলিস নির্বাচনে অংশ নিচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করতেই তিনি এই আসনে প্রার্থী হয়েছেন।তিনি আরও বলেন, বাউফলের মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করছে। ইনশাআল্লাহ, জনগণ দেয়াল ঘড়ি প্রতীকে ভোট দিয়ে সেই প্রত্যাশা পূরণ করবে।এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, পটুয়াখালী-২ আসনে খেলাফত মজলিসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দুর্নীতি ও সন্ত্রাসের রাজনীতির বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে সাধারণ মানুষ দলটিকে দেখছে। উল্লেখ্য, খেলাফত মজলিস প্রতি নির্বাচনের মতো এবারও ‘দেয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে বাউফল আসনে নির্বাচনী প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হলো।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  নবীনগরে নতুন রাজনীতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category