
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান
বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় ১৪ ডিসেম্বর ২০২৫ রাত ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ মাটি উত্তোলনের দায়ে চারটি ডাম্পার গাড়ি ও একটি স্ক্যাভেটরের মালিককে মোট ৬ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন বিএ-১১৪১৯ ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীম ৩১ বীর, আলীকদম সেনা জোন। আলীকদম থানার টহল পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযুক্তদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (৪ এর চ ধারা) অনুযায়ী মামলা করা হয়। মাঠপর্যায়ে তদন্তে প্রমাণিত হয় যে, ২ জন ব্যক্তি স্ক্যাভেটর ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন করেছিলেন। আদালত তাদের প্রত্যেককে ২,০০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন; অর্থদণ্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হবে। অর্থদণ্ড প্রদানের পাশাপাশি তিনটি ডাম্পার গাড়ি (রেজিস্ট্রেশন নং চট্টমেট্রো-য়-৩৮১, চট্টমেট্রো-অ-৩৬৯, চট্টমেট্রো-য়-৬১৭৭) এবং এক স্ক্যাভেটর (রেজিস্ট্রেশন নং মৌলভীবাজার-ন-০০৯৭)-এর মালিক প্রত্যেকে এক লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন।
অভিযুক্তরা হলেন:
স্ক্যাভেটর মালিক: আব্দুর রহমান (৩৫), পিতা: মৃত আব্দুল গফুর, সাং পানবাজার, ৫নং ওয়ার্ড, থানা: আলীকদম, জেলা: বান্দরবান।
স্ক্যাভেটর ড্রাইভার: আরাফাত হোসেন (১৭), পিতা: ফরিদুল আলম, সাং পুর্ব কলাওজান, থানা: লোহাগড়া, জেলা: চট্টগ্রাম।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তি ও আটককৃত ট্রাক ও স্ক্যাভেটর আলীকদম থানা পুলিশের হেফাজতে রয়েছে। অদ্য রাত ১২:০০ ঘটিকার মধ্যে অর্থদণ্ড পরিশোধের পর গাড়িগুলো অবমুক্ত করা হবে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।