1. thpshopbd@gmail.com : admin :
লেমুয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার - probahonewstv
September 19, 2026, 7:51 am

লেমুয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Saturday, January 31, 2026
  • 145 Time View
লেমুয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার। অধ্যাপক জায়নাল আবদিন ভিপির সমর্থনে ব্যাপক ডোর টু ডোর গণসংযোগে উৎসাহিত সাধারণ ভোটাররা।

লেমুয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণজোয়ার
অধ্যাপক জায়নাল আবদিন ভিপির সমর্থনে ব্যাপক ডোর টু ডোর গণসংযোগ

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী সদর উপজেলার ৯ নম্বর লেমুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিবিদ ও জনপ্রিয় শিক্ষাবিদ অধ্যাপক জায়নাল আবদিন ভিপির সমর্থনে ব্যাপক গণসংযোগ ও ডোর টু ডোর ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক আলা উদ্দিন। তাঁর নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ওয়ার্ডের অলিগলি ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় লিফলেট বিতরণসহ সরাসরি জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়; এটি জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটের মর্যাদা পুনরুদ্ধারের প্রতীক। দীর্ঘদিন ধরে বঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অধ্যাপক জায়নাল আবদিন ভিপি একজন পরীক্ষিত, সৎ ও সাহসী নেতৃত্ব। এ সময় আলা উদ্দিন বলেন, আজ দেশের মানুষ মুক্তভাবে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত। ধানের শীষই হচ্ছে সেই প্রতীক, যার মাধ্যমে জনগণ তাদের হারানো অধিকার পুনরুদ্ধার করবে। অধ্যাপক জায়নাল আবদিন ভিপি জনগণের প্রার্থী। তাঁর বিজয় নিশ্চিত করতে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকব, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, লেমুয়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের পক্ষে যে জনসমর্থন দেখা যাচ্ছে, তা প্রমাণ করে জনগণ পরিবর্তন চায় এবং গণতন্ত্র ফিরে পেতে চায়। গণসংযোগ চলাকালে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের স্বাগত জানান এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। অনেক ভোটার জানান, তারা যোগ্য ও সৎ নেতৃত্বের পক্ষেই ভোট দেবেন এবং ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকবেন। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই গণসংযোগ কর্মসূচি লেমুয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে একটি শক্ত অবস্থান তৈরি করেছে এবং আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীর বিজয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে।

See also  লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেহাল অবস্থা

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category