1. thpshopbd@gmail.com : admin :
লামা উপজেলার বিএনপির ১০৭ জন নির্যাতিত নেতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ। - probahonewstv
August 1, 2026, 7:22 pm

লামা উপজেলার বিএনপির ১০৭ জন নির্যাতিত নেতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Thursday, July 2, 2026
  • 40 Time View
লামা উপজেলার বিএনপির ১০৭ জন নির্যাতিত নেতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।

লামা উপজেলার বিএনপির ১০৭ জন নির্যাতিত নেতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

দীর্ঘদিন রাজনৈতিকভাবে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত বিএনপির ১০৭ জন নেতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় নির্বাচিত ১০৭ জন উপকারভোগীর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত ও নানা প্রতিকূলতার শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানো একটি মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

See also  দেশের সকল মুসলমানদের জন্য দোয়া চেয়ে ঈদের শুভেচ্ছা জানালেন বজলুর রহমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category