1. thpshopbd@gmail.com : admin :
বন্যাদুর্গত মানুষের পাশে আলীকদম সেনা জোন: লামার গজালিয়ায় পানিবন্দী ২১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ* - probahonewstv
September 20, 2026, 4:29 pm

বন্যাদুর্গত মানুষের পাশে আলীকদম সেনা জোন: লামার গজালিয়ায় পানিবন্দী ২১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ*

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 47 Time View

*বন্যাদুর্গত মানুষের পাশে আলীকদম সেনা জোন: লামার গজালিয়ায় পানিবন্দী ২১ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ*

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গাইন্দা পাড়ার ২১টি বসতবাড়ি প্লাবিত হয়ে প্রায় ৭৫ জন মানুষ পানিবন্দী হয়ে পড়েন।

আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিরাপদ আশ্রয়ের জন্য আত্মীয়-স্বজনের বাড়িতে অবস্থান নিতে বাধ্য হয়। দুর্গত পরিবারগুলো এখনো পর্যন্ত সরকারি ত্রাণ সহায়তা না পেলেও প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে।

দুর্যোগের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন পরিস্থিতির সার্বিক খোঁজখবর গ্রহণ করে এবং গজালিয়া আর্মি ক্যাম্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ায়।

মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে আলীকদম সেনা জোনের উদ্যোগে বন্যাকবলিত ২১টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী এবং রান্না করা দুপুরের খাবার বিতরণ করা হয়। প্রতিকূল আবহাওয়া ও জলাবদ্ধতা উপেক্ষা করে সেনাসদস্যরা দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেন এবং তাদের প্রয়োজনীয় খোঁজখবর নেন।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম সেনা জোন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা দুর্যোগের এই কঠিন সময়ে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, সংকটময় মুহূর্তে আলীকদম সেনা জোনের এই মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব করেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ভবিষ্যতেও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বন্যাদুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় ত্রাণ, চিকিৎসাসেবা এবং অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

See also  জীবনের পরাজয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category