1. thpshopbd@gmail.com : admin :
টাঙ্গাইলে আট আসনে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল - probahonewstv
July 28, 2026, 11:53 pm

টাঙ্গাইলে আট আসনে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আঃ হালিম আতিক,টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • Update Time : Sunday, January 4, 2026
  • 108 Time View
টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

টাঙ্গাইলে আট আসনে ২৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আঃ হালিম আতিক,টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। জেলায় মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও নানা অনিয়ম ও আইনগত জটিলতায় এসব মনোনয়ন বাতিল করা হয়। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের আটটি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে গত ২৮ ও ২৯ ডিসেম্বর ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। শুক্রবার ও শনিবার দিনব্যাপী যাচাই-বাছাই শেষে ঋণখেলাপি, ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকা, যথাযথভাবে ফরম পূরণ না করা, দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়াসহ বিভিন্ন কারণে ২৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন অর রশীদ রয়েছেন। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মনোয়ার হোসেন সাগর, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও মো. শাহজাহান মিয়া, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. শাহ আলম তালুকদার ও মো. আব্দুল হালিম মিঞা মনোনয়নপত্র বাতিল হয়েছেন।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার, খেলাফতে মজলিসের হাসনাত আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাকির হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির হাসরাত খান ভাসানী এবং স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত জুয়েল সরকার ও রিপন মিয়া, জাতীয় পার্টির মোহাম্মদ মামুনুর রহিম সুমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুর রহমান ও মো. শরীফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা ফিরোজ হায়দার খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম রেজাউল করিম আলরাজী ও খেলাফতে মজলিসের মো. আবু তাহের এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি থেকে বহিষ্কৃত সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম হাবিবুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আওয়াল মাহমুদ, আমজনতা পার্টির আলমগীর হোসেন, খেলাফতে মজলিসের মো. শহীদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান কামাল ও আবুল ফজল মাহমুদুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক জানান, নির্বাচন আইন ও বিধিমালা অনুযায়ী যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপিলের সুযোগ থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই তা করতে হবে।

See also  মির্জা ফখরুলের আসনে জামায়াত প্রার্থীর পোস্টার ও বিলবোর্ড ভাঙচুরের অভিযোগ

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category