1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীর নবাবপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ - probahonewstv
September 21, 2026, 10:11 am

সোনাগাজীর নবাবপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Thursday, November 27, 2025
  • 172 Time View
সোনাগাজীর নবাবপুরে শিক্ষা ও মানবিকতা একসাথে — মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী, ক্ষতিগ্রস্ত ৫০ পরিবার পেল স্বাবলম্বী হওয়ার উপকরণ।

নবাবপুর ইউপি’র আয়োজনে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা—৫০ ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

আবু বক্কর ছিদ্দিক

স্টাফ রিপোর্টার, ফেনী

সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিসি লাহা স্কুল এন্ড কলেজ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।

অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার আলম, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মাওলানা নুর নবী, সোনাগাজী সরকারি ছাবের পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবদীনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়, যাতে তারা ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহ ও মনোবল নিয়ে এগিয়ে যেতে পারে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ৫০টি পরিবারকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়।

চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, “মানুষকে স্বাবলম্বী করার মাধ্যমে সমাজে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। আমরা চাই, শিক্ষা ও কর্মসংস্থান বৃদ্ধি পেয়ে এই এলাকার উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে যাক।”


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে সনাতন ধর্মালম্বীদের পরম প্রেমময় শ্রী শী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম-মহোৎসব অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category