
সোনাগাজীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী উৎসব ফেনীর সোনাগাজী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও র্যালীর আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষ। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা উপকরণ, মুখোশ, ফেস্টুন ও রঙিন ব্যানার বহন করেন। পহেলা বৈশাখের আনন্দঘন বার্তা ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
র্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও কবিতার মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা সম্ভব। তারা সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় ঐক্যবদ্ধ থেকে দেশ ও সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী এ আয়োজনে উপজেলার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সোনাগাজী যেন রূপ নেয় এক মিলনমেলায়। নতুন বছরের প্রথম দিনে আনন্দ, সম্প্রীতি ও আশা-আকাঙ্ক্ষার বার্তা নিয়ে উদযাপিত এই উৎসব সবার মাঝে ছড়িয়ে দেয় নতুন