1. thpshopbd@gmail.com : admin :
গাবতলীতে র‌্যাবের অভিযান, চুরি মামলার আসামি গ্রেপ্তার। - probahonewstv
July 31, 2026, 1:18 am

গাবতলীতে র‌্যাবের অভিযান, চুরি মামলার আসামি গ্রেপ্তার।

সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি
  • Update Time : Saturday, July 18, 2026
  • 28 Time View
গাবতলীতে র‌্যাবের অভিযান, চুরি মামলার আসামি গ্রেপ্তার।

গাবতলীতে র‌্যাবের অভিযান, চুরি মামলার আসামি গ্রেপ্তার।

সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলী উপজেলায় অভিযান চালিয়ে একটি চুরি মামলার তদন্তে পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্প।

র‌্যাব সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের খাগা গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন মণ্ডল তার ব্যাটারিচালিত মিশুকটি বাড়ির একটি কক্ষে চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, প্রায় ৯০ হাজার টাকা মূল্যের মিশুকটি চুরি হয়ে গেছে। পরে অনেক খোঁজাখুঁজি করেও মিশুকটি উদ্ধার করতে না পেরে তিনি শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তের একপর্যায়ে র‌্যাব-১২ এর সদস্যরা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে গাবতলী উপজেলার উঞ্চুরখী স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মামলার তদন্তে পাওয়া আসামি মো. আফিল উদ্দিন পিন্টু (৪০) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি গাবতলী উপজেলার ধনঞ্জয় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে সংস্থাটি জানিয়েছে।

See also  টানা ভারি বৃষ্টিতে আলীকদমে বন্যা: প্লাবিত সড়ক-ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে,উপজেলা নির্বাহী অফিসার, ইউ এনও মনজুর আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category