1. thpshopbd@gmail.com : admin :
এক সপ্তাহে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী - probahonewstv
September 21, 2026, 10:25 am

এক সপ্তাহে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

পটুয়াখালী ,শামীম
  • Update Time : Saturday, January 17, 2026
  • 146 Time View
বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ—এক সপ্তাহে সেবা পেলেন সহস্রাধিক রোগী।

এক সপ্তাহে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী

পটুয়াখালী,শামীম

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করছেন ঢাকা ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া ফারহানা।

গত এক সপ্তাহ ধরে তিনি বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মধ্যমদনপুরা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করে এ চিকিৎসা সেবা প্রদান করছেন। এ সময় চক্ষু রোগীদের রোগ নির্ণয়ের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে।

ডা. জাকিয়া ফারহানা জানান, গত এক সপ্তাহে তিনি এক হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন। তিনি বলেন, এই চিকিৎসা কার্যক্রম কোনো নির্বাচনী উদ্দেশ্যে নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকেই পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, “আমি বহু বছর ধরেই আমার স্বামীর বাড়ি এলাকাসহ বাউফলের বিভিন্ন ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়ে আসছি।”

উল্লেখ্য, ডা. জাকিয়া ফারহানা জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাউফল আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের স্ত্রী।

তিনি জানান, বাউফল পৌরসভাসহ উপজেলার প্রায় সব ইউনিয়নে ফ্রি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বিরলে সরকারি বনভূমি থেকে মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category