1. thpshopbd@gmail.com : admin :
বিরলে সরকারি বনভূমি থেকে মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড - probahonewstv
June 14, 2026, 2:23 am

বিরলে সরকারি বনভূমি থেকে মাটি কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন, জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • Update Time : Saturday, January 3, 2026
  • 116 Time View
দিনাজপুরের বিরল উপজেলায় সরকারি বনভূমি থেকে মাটি কাটার দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

মোঃ আমজাদ হোসেন, জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের বিরল উপজেলায় সরকারি বনভূমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২ জানুয়ারি) সকালে বিরল উপজেলার ধর্মপুর ফরেস্ট বিটের বনভূমিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। এ সময় বনভূমি থেকে মাটি কাটার দায়ে তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন— ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৭), ইসলামপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. আলতাফ হোসেন (৩০) এবং একই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল ওয়াহেদ আলী (৫০)। ভ্রাম্যমাণ আদালত মো. শহিদুল ইসলাম ও মো. আলতাফ হোসেনকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অপরদিকে, আব্দুল ওয়াহেদ আলীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন জানায়, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  এনায়েতপুর হাটে অবৈধ ভবন উচ্ছেদ অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category