
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে-গত ১৪ ই মার্চ ২০২৬ ইং তারিখে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহেরের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। জানা যায়, শুক্কুরের নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত আবু তাহেরকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা বান্দরবানের পুলিশ সুপার এবং নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর প্রতি জোর দাবি জানিয়েছেন, দ্রুত তদন্ত করে হামলার সঙ্গে জড়িত শুক্কুরের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে। তারা বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করা না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।