1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানের লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার - probahonewstv
June 13, 2026, 9:11 pm

বান্দরবানের লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, January 17, 2026
  • 106 Time View
বান্দরবান জেলার লামা থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

নিরাপত্তা, পেশাদারিত্ব ও মানবিক আচরণে গুরুত্বারোপ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় থানাধীন গজালিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বান্দরবান জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়। পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়ির সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। তিনি ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মহোদয় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর বিশেষভাবে জোর দেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বলেন, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করাই পুলিশের মূল দায়িত্ব। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মাসুম সরদার, গজালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সংশ্লিষ্ট ফোর্সের সদস্যরা।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ফেনী-২ আসনে নির্বাচনী আচরণবিধি বিষয়ে কর্মশালা, নারী কর্মী ও ছাত্রপক্ষের সঙ্গে মতবিনিময়

Please Share This Post in Your Social Media

More News Of This Category