
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
বান্দরবানের আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক সাড়ে সাতটা থেকে রাত আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চৈক্ষ্যং ইউনিয়নর ২ নং ওয়ার্ডের তারাবুনিয়া শ্রমিক সমিতির সকল সদস্যদের আমন্ত্রণে এ সভার আয়োজন করা হয়। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা বলেন, নবনির্বাচিত এমপির নেতৃত্বে এলাকার সার্বিক উন্নয়ন, শ্রমজীবী মানুষের কল্যাণ এবং অবকাঠামোগত অগ্রগতি আরও বেগবান হবে। তারা দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলীকদম উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আবুল বশর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, মোঃ আব্দুল মালেক ও মোহাম্মদ আব্দুল আলী। এছাড়াও আলীকদম সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ১ নং সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ছাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং তারাবুনিয়া শ্রমিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।