
মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের জনাব সাচিং প্রু জেরীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত আলীকদম উপজেলার ০১নং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পানবাজারের পূর্ব পাশে খালি জমিতে এ জনসভার আয়োজন করা হয়। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পানবাজার এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব আনসার উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বান্দরবান জেলা যুবদলের নেতা জনাব মোস্তফা কামাল। জনসভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব মংক্যনু মার্মা, জনাব মনজুরুল ইসলাম মাস্টার, আলীকদম উপজেলা উলামাদলের সভাপতি জনাব মাওলানা ফরিদুল আলম, উপজেলা কৃষকদলের সভাপতি জনাব সাহাব উদ্দিন, সেক্রেটারি জনাব আব্দুর শুক্কুর কন্ডাকটর, উপজেলা শ্রমিকদলের সভাপতি জনাব সুরত আলম ও সেক্রেটারি জনাব নুরুল আফসার ছোটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকরা জনসভায় অংশগ্রহণ করেন। দুই দফায় অনুষ্ঠিত এ জনসভায় আনুমানিক ৮০০ জনের বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। তাঁরা বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বক্তব্য পর্ব শেষে আলীকদম উপজেলার স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশীয় ও নির্বাচনী গান পরিবেশিত হয়। সাংস্কৃতিক পরিবেশনা জনসভায় উপস্থিত নেতাকর্মী ও দর্শনার্থীদের মধ্যে বাড়তি উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি করে।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।