1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানের টংকাবতি ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত - probahonewstv
August 3, 2026, 8:45 am

বান্দরবানের টংকাবতি ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Saturday, January 3, 2026
  • 131 Time View
বান্দরবানের টংকাবতি ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।

বান্দরবানের টংকাবতি ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান প্রতিনিধি | 

বান্দরবানের দুর্গম টংকাবতি ইউনিয়নে বিএনপি পরিবারের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ০৩ জানুয়ারি ২০২৬ বিকাল ৩টায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও বান্দরবান-৩০০ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, টংকাবতি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং খেলা পরিচালনা কমিটির সদস্যরা।

ফাইনাল খেলার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয়। পরে অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপনী ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে সম্মান জানানোই ছিল মূল লক্ষ্য।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বরিশাল প্রেসক্লাবে হেযবুত তওহীদের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category