1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে টাস্কফোর্সের অভিযান - probahonewstv
September 20, 2026, 4:21 pm

ফেনীতে টাস্কফোর্সের অভিযান

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Monday, March 2, 2026
  • 160 Time View
রেলস্টেশনে আটক ৩, প্রত্যেকের ৩০ দিনের কারাদণ্ড

রেলস্টেশনে আটক ৩, প্রত্যেকের ৩০ দিনের কারাদণ্ড

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

গতকাল গভীর রাতে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। রাত ১টা ২০ মিনিট থেকে ৩টা পর্যন্ত চলা অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযান চলাকালে আটক ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদে বাদশা নামে একজনের কাছ থেকে আনুমানিক ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া আলম নামের আরেকজনের কাছ থেকে দুই পিস ইয়াবা পাওয়া যায়। সাইদুর রহমান নামে আরও একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। জানা গেছে, তিনি কয়েকজনের সঙ্গে মাদক সেবন করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সহায়তা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার সজল। জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

একই দিনে সকালে ফেনী মৎস্য আড়তে পৃথক অভিযানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার দায়ে বিপুল পরিমাণ মাছ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছ ১১টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আড়তদারকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কৃষিজমির মাটি কাটায় অভিযান

দুপুরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি স্কেভেটর জব্দ করা হয়। জব্দকৃত যন্ত্রটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

See also  ঈশ্বরগঞ্জে মানববন্ধনে হামলা — আহত এনসিপি নেতা মোজাম্মেল হোসেন

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category