1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীর আমজাদ হাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী উদ্ধার - probahonewstv
April 26, 2026, 3:52 am

ফুলগাজীর আমজাদ হাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী উদ্ধার

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Thursday, January 29, 2026
  • 93 Time View
ফুলগাজীর আমজাদ হাট সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী উদ্ধার করেছে পুলিশ।

চারজনের বিরুদ্ধে মামলা, আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত

স্টাফ রিপোর্টার
আবু বক্কর ছিদ্দিক, ফেনী

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাট এলাকার তারাকুছা সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত মেহেদী ৬টি খাকি রঙের কার্টুনে রাখা ছিল। প্রতিটি কার্টুনে ৫০টি করে মোট ৩০০ প্যাকেট মেহেদী পাওয়া গেছে, যার মধ্যে সর্বমোট ৩,৬০০টি মেহেদীর টিউব ছিল। উদ্ধারকৃত মেহেদীর আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে প্রায় ৪৩ হাজার ২০০ টাকা। পুলিশ সূত্রে জানা যায়, ফুলগাজী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন ও উপ-পরিদর্শক ডিপলু বড়ুয়া নেতৃত্বে একটি টিম সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মেহেদী উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানের মাধ্যমে এসব পণ্য সীমান্ত পেরিয়ে দেশে আনার চেষ্টা করা হচ্ছিল।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মিজানুর রহমান জানান, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। স্থানীয়রা মনে করেন, সীমান্তবর্তী এলাকায় নিয়মিত তৎপরতা বাড়ালে চোরাচালান কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মানিকগঞ্জে রবি মৌসুম উপলক্ষে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category