1. thpshopbd@gmail.com : admin :
ফুলগাজীতে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক - probahonewstv
April 27, 2026, 9:12 pm

ফুলগাজীতে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Monday, January 19, 2026
  • 95 Time View
ফুলগাজীতে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

মুন্সিরহাট বাজারে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে ধরা পড়ে সাজিদ মাহমুদ চৌধুরী

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর ফুলগাজী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ। আটককৃত যুবকের নাম সাজিদ মাহমুদ চৌধুরী (১৯)। তিনি উপজেলার কামাল্লা গ্রামের বাসিন্দা।পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ফুলগাজী থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মো. হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মুন্সিরহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে মুন্সিরহাট বাজারে অবস্থানরত সাজিদ মাহমুদ চৌধুরীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে তল্লাশি করে। এ সময় তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

ফুলগাজী থানা পুলিশ জানায়, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।এ বিষয়ে ফুলগাজী থানা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফুলগাজী উপজেলায় মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  রূপপুরে কার্বন কারখানা

Please Share This Post in Your Social Media

More News Of This Category