
সৈয়দ এম এ বাসার, পানছড়ি, প্রতিনিধিঃ
পানছড়ি উপজেলা নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতি লিঃ এর বর্ষপূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট/২০২৬ রাত ৮ টার সময় উপজেলা মায়াকানন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নলকূপ মিস্ত্রী, শ্রমিক ও সংশ্লিষ্ট বিভিন্ন পেশার মানুষ মিলিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার।
অত্র সংগঠনের সভাপতি মোঃ জালাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইউসুফ আলী বলেন, “শ্রমজীবী মানুষই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। নলকূপ মিস্ত্রী ও শ্রমিকদের ঐক্য ও সমবায়ের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন সম্ভব।”
সভাপতির বক্তব্যে মোঃ জালাল হোসেন সমিতির সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত পানছড়ি উপজেলা নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতি লিঃ রেজি নং- ০৪/২০, খাগড়াছড়ি।
অনুষ্ঠানে সমিতির সকল সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে: পানছড়ি উপজেলা নলকূপ মিস্ত্রী ও শ্রমিক সমবায় সমিতি লিঃ।