1. thpshopbd@gmail.com : admin :
পানছড়িতে বন্যার্তদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ। - probahonewstv
September 18, 2026, 10:47 am

পানছড়িতে বন্যার্তদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ।

সৈয়দ এম এ বাসার পানছড়ি, প্রতিনিধিঃ
  • Update Time : Monday, August 3, 2026
  • 115 Time View
পানছড়িতে বন্যার্তদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ।

পানছড়িতে বন্যার্তদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ।

সৈয়দ এম এ বাসার
পানছড়ি, প্রতিনিধিঃ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। “কাজুকো ভুঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট” এর সহযোগিতায় এবং “মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল – এমএসআই” এর ব্যবস্থাপনায় ০২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে পানছড়ি, খাগড়াছড়িতে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ২৯৮ নং খাগড়াছড়ি জনাব ওয়াদুদ ভূইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।

প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া এমপি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন এ ধরনের সহায়তা অব্যাহত রাখলে দুর্যোগ কাটিয়ে ওঠা সহজ হবে।” খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিড়া, গুড়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বন্যায় ঘরবাড়ি ও ফসল হারানো অসহায় ৯০টি পরিবারের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সংশ্লিষ্ট সংগঠন ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

See also  নতুন কুঁড়ি, নতুন ভাবনার সূচনা—মানিকগঞ্জে নবজাগরণের বার্তা

Please Share This Post in Your Social Media

More News Of This Category