1. thpshopbd@gmail.com : admin :
পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী পুরুস্কার বিতারণী অনুষ্ঠিত। - probahonewstv
September 21, 2026, 7:45 pm

পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী পুরুস্কার বিতারণী অনুষ্ঠিত।

সৈয়দ এম এ বাসার, পানছড়ি, প্রতিনিধিঃ
  • Update Time : Wednesday, August 19, 2026
  • 66 Time View
পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী পুরুস্কার বিতারণী অনুষ্ঠিত।

পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী পুরুস্কার বিতারণী অনুষ্ঠিত।

সৈয়দ এম এ বাসার,
পানছড়ি, প্রতিনিধিঃ

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পানছড়িতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট ২০২৬ খ্রি. রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন।
উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার ও মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মৎস্য খাতকে টেকসই করতে সরকার কাজ করে যাচ্ছে। পানছড়ির পাহাড়ি জলাশয় ও পুকুরের যথাযথ ব্যবহারের মাধ্যমে এখানকার মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব।” রচনা ও কুইজ প্রতিযোগিতার অংশগ্রহণকারীর মধ্যে পুরস্কার বিতরণী করা হয়, উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনজন মাধ্যমিক পর্যায় তিনজন পুবিষ্কৃত জরা হয়। তাদেরকে প্রধান অতিথি সনদপত্র উপহার তুলে দেন। সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি গ্রহণ, পোনা মজুদ বৃদ্ধি ও অবৈধভাবে মৎস্য শিকার বন্ধের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সফল মাছচাষি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

See also  সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

Please Share This Post in Your Social Media

More News Of This Category