1. thpshopbd@gmail.com : admin :
নাইক্ষংছড়িতে ২টি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর - probahonewstv
June 14, 2026, 11:41 pm

নাইক্ষংছড়িতে ২টি অবৈধ ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 126 Time View
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিএইচবি ব্রিকস্ ও জেএসবি ব্রিকস্ — এই দুইটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিএইচবি ব্রিকস্ ও জেএসবি ব্রিকস্ — এই দুইটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়, এবং হাইকোর্টের আদেশ ও ২০১৯ সালের ইটভাটা আইন অনুযায়ী স্কেভেটর মেশিন দিয়ে কিলন ভেঙে দেওয়া হয়।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটা ভেঙে দিয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মোবাইল কোর্টের মাধ্যমে হেলাল উদ্দিন মেম্বারের মালিকানাধীন বিএইচবি ব্রিকস এবং জয়নুল আবেদিনের জেএসবি ব্রিকস নামের ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবানের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম

হাইকোর্টের রিট পিটিশন নং- ১২০৪/২০২২ এর আদেশ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধ ভাটাগুলোর কিলন স্কেভেটর মেশিন দিয়ে ভেঙে ফেলা হয়।

অভিযানে সহযোগিতা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা এবং উপজেলা আনসার বাহিনী।

পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Probaho News24 – প্রবাহিত হোক তথ্য, উম্মোচিত হোক সত্য

See also  টাঙ্গাইলের মির্জাপুরে যুবদল নেতা আতিকুর রহমান আতিককে অপহরণ ও হত্যার ঘটনায় পুলিশের সাঁড়াশি অভিযানে

Please Share This Post in Your Social Media

More News Of This Category