1. thpshopbd@gmail.com : admin :
ছাগলনাইয়ায় যৌথ অভিযানে কঠোর প্রশাসন - probahonewstv
September 19, 2026, 3:03 pm

ছাগলনাইয়ায় যৌথ অভিযানে কঠোর প্রশাসন

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Monday, April 13, 2026
  • 79 Time View
ছাগলনাইয়ায় ভেজালবিরোধী অভিযান, লাখ টাকা জরিমানা

ছাগলনাইয়ায় যৌথ অভিযানে কঠোর প্রশাসন: ভেজাল ও অনিয়মে ৫ প্রতিষ্ঠানে ২.১২ লাখ টাকা জরিমানা

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ।

র‍্যাব-বিজিবি ও জেলা প্রশাসনের মোবাইল কোর্টে ভোজ্য তেলের মজুত তদারকি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনে শাস্তি ফেনীর ছাগলনাইয়ায় ভোজ্য তেলের কৃত্রিম সংকট, অবৈধ মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে যৌথভাবে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। পরিচালিত এ অভিযানে অংশ নেয় র‍্যাব-৭ ফেনী ক্যাম্প, ৪ বিজিবি ফেনী এবং জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ১১ হাজার ৮০০ লিটার ভোজ্য তেলের মজুত তদারকি করা হয়, যাতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না হয়। অভিযানের শুরুতে মির্জাবাজার এলাকায় অবস্থিত উত্তরা রাইস অ্যান্ড ওয়েল মিল ও মেসার্স কৃষি বিতানে যথাক্রমে ৫ হাজার ও ৩ হাজার লিটার তেলের মজুত পাওয়া যায়। তবে প্রতিষ্ঠান দুটিতে অস্বাস্থ্যকর পরিবেশ এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকায় তাদের মৌখিক সতর্কতা প্রদান এবং দ্রুত পরিবেশ উন্নয়নের নির্দেশ দেওয়া হয়।

পরবর্তীতে জিরো পয়েন্ট এলাকার মেসার্স মজুদার ট্রেডার্সে ৩ হাজার ৮০০ লিটার তেল পাওয়া গেলেও সঠিক মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে একই এলাকার বিভিন্ন বেকারি ও রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার এবং তেলাপোকার উপস্থিতির প্রমাণ পাওয়ায় ঢাকাইয়া বেকার্সকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া রান্নাঘরে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ এবং অপরিচ্ছন্নতার দায়ে হাজী বিরিয়ানিকে ৫০ হাজার টাকা এবং জসিম ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। বাজারে ভেজাল খাদ্য প্রতিরোধ, মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে।

See also  ভোলায় জমি দখল নিয়ে বিরোধে বড় বোনকে মারধরের অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category