1. thpshopbd@gmail.com : admin :
বান্দরবানের তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর। - probahonewstv
October 24, 2026, 3:59 am

বান্দরবানের তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর।

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Monday, June 29, 2026
  • 136 Time View
বান্দরবানের তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর।

বান্দরবানের তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের থানচি উপজেলা-এর দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদ্যালয়টি জাতীয়করণের জন্য নির্দেশনা দিয়েছেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন-এর অসাধারণ আত্মত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। জানা যায়, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধের জন্য তিনি নিজেই থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন। শুধু মার্চ ও এপ্রিল মাসেই নৌকা চালিয়ে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন, যার মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন পরিশোধে ব্যয় করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের এই আত্মত্যাগ ও মানবিক উদ্যোগ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে। এরপরই বিদ্যালয়টি জাতীয়করণের জন্য শিক্ষামন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় নিয়মিত বেতন দিতে না পারায় বিদ্যালয় পরিচালনা ও শিক্ষক-কর্মচারীদের বেতন প্রদান দীর্ঘদিন ধরে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশা, বিদ্যালয়টি জাতীয়করণ হলে দুর্গম এলাকার শিক্ষাব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

See also  সাদুল্লাপুরে দীর্ঘ তিন যুগের ভোটকেন্দ্র বিভাজনের উদ্যোগ, স্থান পরিদর্শন করলেন উপজেলা নির্বাচন অফিসার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category