1. thpshopbd@gmail.com : admin :
ব্যবসায়ীর হাত-পা বাঁধা ম র দে হ উ দ্ধা র - probahonewstv
June 14, 2026, 5:01 am

ব্যবসায়ীর হাত-পা বাঁধা ম র দে হ উ দ্ধা র

Reporter Name
  • Update Time : Thursday, June 4, 2026
  • 33 Time View

ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজের দুই পর নাঈম হাসান (২৭) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

নাঈম হাসান উপজেলার বরমী ইউনিয়নের বড়নল গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি বরমী বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। পাশাপাশি নিজস্ব মাছ চাষের একটি প্রকল্পও পরিচালনা করতেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মহিলা মাদ্রাসার পেছনে শেখেরঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমকে বলেন, মরদেহটি নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহতের হাত-পা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

নিহতের বাবা জামাল উদ্দিন জানান, গত মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ১১টার দিকে নাঈম বাড়ির পাশের মাছের প্রকল্প দেখতে টর্চলাইট নিয়ে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

পরে এ ঘটনায় নাঈমের বাবা শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

See also  চট্টগ্রাম থেকে ফেনীতে মানবাধিকার সংস্থার বিশেষ সফর! গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনার ঝড়

Please Share This Post in Your Social Media

More News Of This Category